Sylhet Today 24 PRINT

২৪ ঘণ্টায় সিলেটে সুস্থ ৪৬ জন, শনাক্ত ৪৭

করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক |  ২২ সেপ্টেম্বর, ২০২০

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৪৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৪৬ জন। আর বিভাগে এদিন কোভিড-১৯ আক্রান্ত কোনো ব্যক্তির মৃত্যু ঘটেনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে শনাক্ত ৪৭ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৩৮ জন ও সুনামগঞ্জে ৩ জন। এছাড়া হবিগঞ্জে ৬ জন শনাক্ত হলেও এদিন মৌলভীবাজারে কোনো রোগী শনাক্ত হননি।

বিজ্ঞাপন

এদিকে বিভাগে সুস্থ হওয়া ৪৬ জন রোগীর মধ্যে সিলেটে ১৫ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ২৮ জন। এদিন হবিগঞ্জে কোনো রোগী সুস্থ না হলেও মৌলভীবাজারে ৩ জন রোগী করোনাকে জয় করেছেন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৩৭৯ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৬৮৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩০২ জন, হবিগঞ্জে ১ হাজার ৭২৩ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৯২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৯ হাজার ৯৭৬ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২১১ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.