Sylhet Today 24 PRINT

করোনা জয় করলেন সিসিক মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক |  ২২ সেপ্টেম্বর, ২০২০

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী করোনা জয় করেছেন। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা নেগিটিভ আসে।

সিটি করপোরেশনের জনসংযোদ দপ্তর জানায়, মঙ্গলবার সকালে মেয়র আরিফুল হক চৌধুরী চিকিৎসকের পরামর্শে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা জমা দেন। রাত ৯টার দিকে ল্যাব সুত্রে নিশ্চিত হন তিনি করোনা নেগিটিভ।

বিজ্ঞাপন



বর্তমানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সুস্থ্য আছেন। তিনি সুস্থ্য হয়ে উঠায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। তার সুস্থতা ও রোগমুক্তি কামনায় যারা দোয়া-প্রার্থনা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এরআগে গত ১০ সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন মেয়র আরিফুল হক চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.