Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে ১৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৩ সেপ্টেম্বর, ২০২০

সিলেট করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে ১৩টি নমুনা পজিটিভ এসেছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) ১৫৯টি নমুনা পরীক্ষায় এই ১৩টি নমুনার ফলাফল পজিটিভ আসে। শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

বুধবার রাতে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।

তিনি জানান, আজ শনাক্ত হওয়া ১৩ জনের মধ্যে সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ৪ জন ও সিলেট জেলার ৫ জন রোগী রয়েছেন।

এ প্রভাষক আরও বলেন, ‘শাবির ল্যাবে বুধবার সিলেটের ৪৯টি, হবিগঞ্জের ২৪টি, মৌলভীবাজারের ৫৩টি ও সুনামগঞ্জের ৩৩টি নমুনাসহ মোট ১৫৯টি নমুনা সংগ্রহ করা হয়।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ নমুনা পরীক্ষার ফল জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.