Sylhet Today 24 PRINT

সপ্তাহ ধরে করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্তে শীর্ষে ভারত

আন্তর্জাতিক ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০২০

মহামারিতে করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত গোটা ভারত। প্রতিদিন দেশটিতে হাজারের বেশি লোক মৃত্যুবরণ করছেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে। এক পরিসংখ্যানে দেখা গেছে গত এক সপ্তাহজুড়ে দৈনিক শনাক্ত ও মৃত্যুর শীর্ষে রয়েছে ভারত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ১২৯ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৯১ হাজার ১৪৯ জন।

এছাড়া ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৬ হাজার ৫০৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৭ লাখ ৩২ হাজার ৫১৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৬ লাখ ৭৪ হাজার ৯৮৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৭ হাজার ৩৭৪ জন।

বিজ্ঞাপন

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, আসাম, কেরালা ও গুজরাট।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ৩৩ হাজার ৮৮৬ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৯ হাজার ১০ জন, কর্ণাটকে ৮ হাজার ২৬৬ জন, অন্ধ্রপ্রদেশে ৫ হাজার ৫০৬ জন, উত্তরপ্রদেশে ৫ হাজার ২৯৯ জন, দিল্লিতে ৫ হাজার ৮৭ জন এবং পশ্চিমবঙ্গে ৪ হাজার ৫৪৪ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.