Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে ২৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৪ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে বৃহস্পতিবার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৩ জন, সুনামগঞ্জের ৫ জন, হবিগঞ্জের ৪ জন এবং মৌলভীবাজার জেলায় ২ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.