Sylhet Today 24 PRINT

সিলেট চেম্বার সভাপতি শোয়েব করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৮ সেপ্টেম্বর, ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি এটিএম শোয়েব।রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরআগে শনিবার তিনি এই ল্যাবে করোনার নমুনা জমা দেন।

ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সূত্রে জানা গেছে, রোববার এই ল্যাবে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চেম্বার এটিএম সভাপতিও রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.