Sylhet Today 24 PRINT

দেশে ১ হাজার ৪৮৮ করোনা রোগী শনাক্তের দিনে মৃত্যু ২৬ জনের

সিলেটটুডে ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০২০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৯ জনে।

একই সময়ে নতুন করে ১ হাজার ৪৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৬২ হাজার ৪৩ জনের।

মঙ্গলবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন।

বিজ্ঞাপন

মৃত্যু বরণ করা ২৬ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ৫ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাড়িতে ১ জন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৬ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ২ জন, সিলেটে ২ জন রয়েছে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬০ বছরের ওপরে ১৭ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.