Sylhet Today 24 PRINT

বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪২ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক |  ০২ অক্টোবর, ২০২০

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৩ কোটি ৪২ লাখ ছাড়িয়ে গেছে বলে শুক্রবার সকালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত তথ্যে দেখা গেছে।

জেএইচইউ জানায়, বিশ্বের ১৮৮ দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৬৬২ জন এবং তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ২১ হাজার ৭০৯ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় ৭২ লাখ ৭৭ হাজার ৫৯১ জন আক্রান্ত এবং ২ লাখ ৭ হাজার ৭৯১ জন মৃত্যুবরণ করেছেন।

বিজ্ঞাপন

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে ৬৩ লাখ ১২ হাজার ৫৮৪ জন করোনার কবলে পড়েছেন এবং এখন পর্যন্ত সেখানে মারা গেছেন ৯৮ হাজার ৬৭৮ জন।

বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, ভারতে নতুন করে ৮৬ হাজার ৮২১ জন আক্রান্ত এবং আরও ১ হাজার ১৮১ জনের মৃত্যু হয়েছে। মহামারিতে ভারতের জন্য সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসটি ছিল সবচেয়ে ভয়াবহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.