Sylhet Today 24 PRINT

সিলেটের দুই ল্যাবে ৩০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০২ অক্টোবর, ২০২০

শুক্রবার (২ অক্টোবর) সিলেটের দুই ল্যাবে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৩ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৭ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, শুক্রবার ওসমানীর ল্যাবে নমুনা ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের প্রত্যকেই সিলেট জেলার বাসিন্দা।

এদিকে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে শুক্রবার ১৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের ২ জন সিলেট জেলার বাসিন্দা, হবিগঞ্জের ৫ জন, সুনামগঞ্জের ৩ জন, মৌলভীবাজারের ৭ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.