Sylhet Today 24 PRINT

করোনা আক্রান্ত জাহাঙ্গীর কবির নানক

সিলেটটুডে ডেস্ক |  ০৩ অক্টোবর, ২০২০

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বুধ ও বৃহস্পতিবার দুই দফা করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ এসেছে।

তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণের জন্য বুধবার স্যারের করোনা টেস্ট করা হয়। সেখানে রিপোর্ট পজিটিভ আসে। পরে বৃহস্পতিবার আবারও টেস্ট করা হয়। আজ (শুক্রবার) রেজাল্ট পজিটিভ এসেছে।

তিনি আরও বলেন, স্যার শারীরিকভাবে সুস্থ আছেন। তার অন্য কোনো উপসর্গ নেই। তিনি এখন হোম আইসোলেশনে আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.