Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতার খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গত তিন থেকে চারদিন ধরে কিছুটা অসুস্থ ছিলেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান এই অভিনেতা।

করোনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ এসেছে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হবার বিষয়টি ভারতের বেশকিছু গণমাধ্যম সূত্রে জানা গেছে।

করোনা পরিস্থিতির মধ্যেই কিছুদিন আগে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায়  ‘অভিযান’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। ছবিতে অল্প বয়সের সৌমিত্রর চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.