Sylhet Today 24 PRINT

দেশে আরও ২০ জনের মৃত্যু, সংক্রমিত ১ হাজার ৪৪১

করোনাভাইরাস

সিলেটটুডে ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৪৪১ জনের শরীরে।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৪৪১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জন হল।

আর গত এক দিনে মারা যাওয়া ২০ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৪৬০ জনে দাঁড়াল।

বিজ্ঞাপন

এদিকে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬৮৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৯টি ল্যাবে ১২ হাজার ৬০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৪১৩টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৪৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ৩৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৯৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.