Sylhet Today 24 PRINT

সিলেটের দুই ল্যাবে ৪৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৮ অক্টোবর, ২০২০

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিলেটের দুই ল্যাবে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২২ জনের ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৬ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার ১৩ জন, মৌলভীবাজারে ৬ জন, হবিগঞ্জে ২ জন ও সুনামগঞ্জে একজন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ ১৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ২১ জন, সুনামগঞ্জের ২ জন এবং মৌলভীবাজার  জেলার ৩ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.