Sylhet Today 24 PRINT

সিলেটের দুই ল্যাবে ৩০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৯ অক্টোবর, ২০২০

সিলেটের দুই পিসিআর ল্যাবে শুক্রবার আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ১৯ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ল্যাবে নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় জানান, ওসমানীর র্যাবে নতুন শনাক্ত হওয়া ১৯ জনের মধ্যে ১৭ জনবই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় একজন করে রয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে শুক্রবার ১২০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ১১ জন ব্যক্তি করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে সিলেটের ৮ জন, সুনামগঞ্জের ২ জন ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.