Sylhet Today 24 PRINT

বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক |  ১০ অক্টোবর, ২০২০

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ লাখ ৬৭ হাজার ৬০ জনের।

তাদের তথ্য অনুযায়ী এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ৪৭ জন। তবে করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৫৫ লাখ ৭৭ হাজার ৭০৩ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৬ লাখ ৬২ হাজার ৭৯৮ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭৩৯ জনের।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যুর দিক থেকে দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এ দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫০ লাখ ৫৫ হাজার ৮৮৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৬৩৯ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ৬ হাজার ১৫১ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৬ হাজার ৪৯০ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান নয় নম্বরে। মেক্সিকোতে শনিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮ লাখ ১০ হাজার ২০ জন এবং মৃত্যু হয়েছে ৮৩ হাজার ৪৯৭ জনের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.