নিজস্ব প্রতিবেদক | ১০ অক্টোবর, ২০২০
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) নমুনা পরীক্ষায় এই ১৫ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শুক্রবার ওসমানীর ল্যাবে শনাক্ত হওয়া ১৫ জনের মধ্যে সিলেট মহানগর ও সদর উপজেলার রয়েছেন ৮ জন। এছাড়া দক্ষিণ সুরমার ২, গোয়াইনঘাটের ১, বালাগঞ্জের ১, জকিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ২ জন রয়েছেন।