সিলেটটুডে ডেস্ক | ১০ অক্টোবর, ২০২০
নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। তার সঙ্গে স্ত্রী এবং ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন।
যশোরের মনিরাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত সপ্তাহে নমুনা পরীক্ষার রিপোর্টে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, তার স্ত্রী যশোর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য এবং তাদের একমাত্র ছেলে সুপ্রিয় ভট্টচার্য শুভর করোনা পজিটিভ আসে।
এর মধ্যে স্বপন ভট্টাচার্য ও তার স্ত্রীকে ঢাকা সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) ভর্তি করা হয়েছে। প্রতিমন্ত্রীর স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার একমাত্র ছেলে বর্তমানে বাসায় হোম কোরারেন্টিনে রয়েছেন।