Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে ১৩ জন করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক  |  ১২ অক্টোবর, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) নমুনা পরীক্ষায় তাদের করোনা রিপোর্ট পজেটিভ আসে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, নতুন শনাক্তদের মধ্যে বেশীরভাগই সিলেট নগরীর বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার একজন ও মৌলভীবাজার জেলার দুইজন বাসিন্দা রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.