Sylhet Today 24 PRINT

সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র আতিকুল

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এবং তাঁর স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম।

অসুস্থ বোধ করায় রোববার (১১ অক্টোবর) সকালে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য তারা নমুনা দেন এবং রাতে টেস্টের ফল পাওয়া যায়।

এছাড়া মেয়রের এপিএস-২ রিশাদ মোর্শেদও করোনায় আক্রান্ত হয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ডিএনসিসি।

বর্তমানে মেয়র মো. আতিকুল ইসলাম হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে। রোগমুক্তির জন্য তারা নগরবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.