Sylhet Today 24 PRINT

করোনা আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনালদো

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০২০

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

গত রোববার রাতে ইউরোপিয়ান নেশনস কাপের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে খেলেছিলেন রোনালদো। ম্যাচ শেষে পরীক্ষায় ধরা পড়ে করোনার সংক্রমণ।

আগামীকাল সুইডেনের বিপক্ষে ম্যাচটি খেলা হচ্ছে না পর্তুগিজ তারকার। আপাতত দুই সপ্তাহের জন্য ‘কোয়ারেন্টিন’-এ রয়েছেন রোনালদো।

পর্তুগাল ফুটবল ফেডারেশন রোনালদোর করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে, ‘করোনায় আক্রান্ত হওয়ায় রোনালদোকে জাতীয় দলের অনুশীলন থেকে বিরত রাখা হয়েছে। সুইডেনের বিপক্ষে ম্যাচটি তিনি খেলতে পারবেন না। তিনি ভালো আছেন। শরীরে কোনো লক্ষণ নেই, আইসোলেশনে আছেন। তিনি আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার বাকিদের নতুন করে করোনা পরীক্ষা করা হয়েছে। সবাই নেগেটিভ, ফার্নান্দো সান্তোসের অনুশীলনে থাকবেন সবাই।’

ইতালিয়ান সিরি আ-তেও এ সপ্তাহে ক্রোটনের বিপক্ষে ম্যাচ খেলতে পারছেন না জুভেন্টাস তারকার। ২০ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে ডায়নামো কিয়েভের মুখোমুখি হবে জুভেন্টাস। এ ম্যাচেও খেলতে পারবেন না তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.