Sylhet Today 24 PRINT

দেশে আরও ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ৬৮৪

সিলেটটুডে ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০২০

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৮৪ জন। আর এই ২৪ ঘণ্টায় দেশব্যাপী সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৫৭৬ জন।

বুধবার (১৪ অক্টোবর) বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৯৭ হাজার ৪৪৯ জন। আর নতুন শনাক্ত হওয়া ১ হাজার ৬৮৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ৯৫৯ জন হল।

বিজ্ঞাপন

এছাড়া সারা দেশ থেকে ১০৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৪১১ জনের। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ৭৯ হাজার ৮০৫ জনের।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনায় মোট মৃতের সংখ‌্যা দাঁড়ালো ৫ হাজার ৫৯৩ জনে। মৃত ১৬ জনের মধ্যে পুরুষ ১৩ জন, নারী ৩ জন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন ঢাকায় ১০ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ৩ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.