Sylhet Today 24 PRINT

চব্বিশ ঘণ্টায় সিলেটে শনাক্ত ৫১ জন, সুস্থ ৩৬

করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক |  ১৫ অক্টোবর, ২০২০

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে ছিলেন এমন আরও ৩৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। একই সময়ে বিভাগে আরও ৫১ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আর বিভাগে এ ২৪ ঘন্টায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে নতুন শনাক্ত ৫১ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ২৭ জন ও মৌলভীবাজারে ৫ জন রোগী শনাক্ত হয়েছে। এদিন বিভাগের অন্য দুই জেলা হবিগঞ্জ ২ জন ও সুনামগঞ্জে ১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন আরও ১৬ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

একই সময়ে সুস্থ হওয়া ৩৬ জনের মধ্যে সর্বাধিক সিলেটে সুস্থ হয়েছেন ৩২ জন। এদিকে গত ২৪ ঘণ্টার সুনামগঞ্জ ও মৌলভীবাজারে করোনা আক্রান্ত কোনো রোগী সুস্থ না হলেও হবিগঞ্জে ৪ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৩ হাজার ১০৯ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ২১২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩৭২ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৭৮ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় বর্তমানে ৫৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১১ হাজার ৪৫৩ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২২৫ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.