Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে ১৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক  |  ১৬ অক্টোবর, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

ওসমানীর মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচলক ডা. হিমাংশু লাল রায় বলেন, বৃহস্পতিবার হাসপাতালটির ল্যাবে নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৮ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জের ১ জন ও মৌলভীবাজারের ৪ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.