Sylhet Today 24 PRINT

করোনা আক্রান্ত কুমার শানু

বিনোদন ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। শিল্পীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্ট থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, তিন দিন আগে জ্বর এসেছিল কুমার শানুর। এরপর পরীক্ষা করলে ফলাফলে করোনা পজিটিভ আসে।

এদিকে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসাতেই থেকে চিকিৎসা নিচ্ছেন গুণী এই শিল্পী। তবে তিনি এখন সপরিবারে যুক্তরাষ্ট্রে আছেন।

কয়েকদিন আগে একটি রিয়েলিটি শো’র বিচারক হিসেবে শুটিংয়ে অংশ নিয়েছিলেন এই শিল্পী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.