Sylhet Today 24 PRINT

তথ্যমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

সিলেটটুডে ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তথ্যমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ মকবুল হোসেন।

তিনি জানান, শারীরিকভাবে খারাপ বোধ করায় শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় তথ্যমন্ত্রী হাসপাতালে যান। সেখানেই তার করোনা পরীক্ষা করানো হয় এবং রাতে পাওয়া ফলে করোনা পজিটিভ আসে।

‘করোনার সাধারণ উপসর্গগুলোই তথ্যমন্ত্রীর মধ্যে আছে। গতকাল রাতে শরীর একটু খারাপ ছিল। অক্সিজেন লেভেলও কমে গিয়েছিল। তবে, এখন তিনি ভালো আছেন’, বলেন এপিএস মুহাম্মদ মকবুল হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.