Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে ৩৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৯ অক্টোবর, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) নমুনা পরীক্ষায় তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে বেশীরভাগই সিলেট নগরীর বাসিন্দা। এছাড়া একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা রয়েছেন।

এরআগে সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৬ জনের করোনা শনাক্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.