Sylhet Today 24 PRINT

দেশে করোনায় আরও ১৪ মৃত্যু, শনাক্ত ১ হাজার ৫৮৬

নিজস্ব প্রতিবেদক |  ২৩ অক্টোবর, ২০২০

দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৫৮৬ জনের শরীরে। এছাড়া বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৫৮৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৪১৩ জন হল।

বিজ্ঞাপন

একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠার মধ্য দিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ১২ হাজার ৬৫ জন হয়েছে।

এছাড়া গত এক দিনে মারা যাওয়া ১৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৭৬১ জনে দাঁড়াল।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও ১ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ঢাকায় ১২ জন, রাজশাহীতে ২ জন রয়েছেন।

এদিকে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৬০ বছরের ওপরে ১২ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.