Sylhet Today 24 PRINT

২৬ জন শনাক্তের দিনে সিলেটে সুস্থ ৫৩ রোগী

নিজস্ব প্রতিবেদক |  ২৪ অক্টোবর, ২০২০

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ২৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৫৩ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে একই সময়ে কারো মৃত্যু ঘটেনি।

শনিবার (২৪ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে শনাক্ত ২৬ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ১৯ জন ও সুনামগঞ্জে ৪ জন। হবিগঞ্জে ২ জন শনাক্তের রিপোর্ট পাওয়া যায়। মৌলভীবাজারে এই সময়ে করোনা রোগী শনাক্ত হননি।

সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে সর্বাধিক ৩৮ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ৪ জন। মৌলভীবাজারে ১১ জন রোগী সুস্থ হন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৩৭৯ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ৪১৮ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩২৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৮০২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৬২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১১ হাজার ৮৯৭ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২২৫ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.