Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে একজনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৪ অক্টোবর, ২০২০

সিলেট করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে ১টি নমুনা পজিটিভ এসেছে।

শনিবার (২৪ অক্টোবর) ৩৮টি নমুনা পরীক্ষায় এই ১টি নমুনার ফলাফল পজিটিভ আসে। শনাক্ত হওয়া ব্যক্তি মৌলভীবাজার জেলার বাসিন্দা।

শনিবার সন্ধ্যায় সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।

তিনি জানান, আজ ল্যাবে মৌলভীবাজার জেলার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ প্রভাষক আরও বলেন, শাবির ল্যাবে শনিবার সিলেটের ১৩টি নমুনা সংগ্রহ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.