Sylhet Today 24 PRINT

তথ্যমন্ত্রী হাছান মাহমুদের করোনাজয়

সিলেটটুডে ডেস্ক |  ২৫ অক্টোবর, ২০২০

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ করোনা মুক্ত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) রাতে নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ এসেছে।

তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) মীর আকরাম উদ্দীন আহম্মদ এ তথ্য জানান।

উল্লেখ্য, ১৬ অক্টোবর তথ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হন। এরপর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.