Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত ফেনির সাংসদ মাসুদ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ অক্টোবর, ২০২০

ফেনী-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী জেলা জাতীয় পার্টির উপদেষ্টা লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (অব.) ও তার স্ত্রী জেসমিন মাসুদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার দুপুরে তাদের ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাসুদ উদ্দিন চৌধুরীর ছোটভাই সাইফ উদ্দিন আহম্মেদ চৌধুরী হারুন জানান, মাসুদ উদ্দিন চৌধুরী কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শরীরের উন্নতি না হওয়ায় গত শনিবার ঢাকার একটি হাসপাতালে তিনি ও তার স্ত্রী করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।

রোববার নমুনা পরীক্ষায় তাদের দুজনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপরই চিকিৎসার জন্য তারা দুজন সিএমএইচে ভর্তি হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.