Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত ফিফা সভাপতি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০২০

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার ফিফার গভর্নিং বডি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

৫০ বছর বয়সী ইনফান্তিনোর শরীরে করোনার হালকা লক্ষণ রয়েছে বলে জানানো হয়েছে। তিনি এখন আইসোলেশনে রয়েছেন।

ফিফা জানায়, কমপক্ষে ১০দিন আইসোলেশনে থাকবেন ইনফান্তিনো। বিবৃতিতে তার দ্রুত সুস্থতা কামনা করেছে সংস্থাটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.