Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে ২৩ জনের করোনা শনাক্ত

শাবি প্রতিনিধি |  ২৮ অক্টোবর, ২০২০

সিলেট করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে ২৩টি নমুনা পজিটিভ এসেছে।

বুধবার (২৮ অক্টোবর) ৯১টি নমুনা পরীক্ষায় এই ২৩টি নমুনার ফলাফল পজিটিভ আসে। শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।

তিনি জানান, আজ শনাক্ত হওয়া ২৩ জনের মধ্যে হবিগঞ্জের ৭ জন, সিলেটের ৯ জন, মৌলভীবাজারের ৫ ও সুনামগঞ্জ জেলার ২ জন রোগী রয়েছেন।

এ প্রভাষক আরও বলেন, ‘শাবির ল্যাবে সোমবার ৯১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে সুনামগঞ্জের ৯টি, হবিগঞ্জের ২২টি, মৌলভীবাজারের ৫টি ও সিলেটের ৩৮টি নমুনা সংগ্রহ করা হয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.