Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে ২৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৯ অক্টোবর, ২০২০

সিলেট করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪টি নমুনা পজিটিভ এসেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ২৭২টি নমুনা পরীক্ষায় এই ২৪টি নমুনার ফলাফল পজিটিভ আসে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ (মঙ্গলবার) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ২৭ জনের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে বলে জানান বিভাগটির প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.