Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে ৩৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০১ নভেম্বর, ২০২০

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা শনাক্তকরণ পরীক্ষায় আরও ৩৩ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) শাবির ল্যাবে শনাক্ত হওয়ারা সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।

বিজ্ঞাপন

তিনি জানান, রোববার শাবির ল্যাবে ১৭৬টি নমুনা পরীক্ষায় এই ৩৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া এই ১১ জনের সিলেট জেলার ১৯ জন, হবিগঞ্জের ১০ জন ও মৌলভীবাজারের ৪ জন বাসিন্দা রয়েছেন।

এ প্রভাষক আরও বলেন, ‘শাবির ল্যাবে রোববার সুনামগঞ্জের ৩২ টি, সিলেটের ৮৬ টি, হবিগঞ্জের ২৬ টি ও মৌলভীবাজারের ১৬ টি নমুনাসহ মোট ১৬০ টি নমুনা গ্রহণ করা হয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.