Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে ১৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৩ নভেম্বর, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) এই ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৮ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জ জেলার ২ জন এবং মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.