Sylhet Today 24 PRINT

করোনা আক্রান্ত অভিনেতা অপূর্ব

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০২০

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

নির্মাতা মিজানুর রহমান আরিয়ান অপূর্বের করোনা পজিটিভ হওয়ার তথ্য জানিয়ে বলেন, পাঁচদিন আগে অপূর্বর শরীরে জ্বর আসে। এরপর করোনা পরীক্ষা করা হয়। ২ নভেম্বর পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। এরপর শারীরিক অবস্থার একটু অবনতি হলে গৎকাল (৩ নভেম্বর) বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দিচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.