Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০২০

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। মন্ত্রীর সঙ্গে তার স্ত্রীও আক্রান্ত হয়েছেন। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ রাশেদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শারীরিকভাবে তেমন কোনো জটিলতা না থাকায় মন্ত্রী এবং তার স্ত্রী বাসায় আইসোলেশনে আছেন।

তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ কোনো রকমের উপসর্গ ছাড়াই বুধবার (৪ নভেম্বর) করোনা টেস্ট করিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বাসাতেই আইসোলেশনে আছেন, শারীরিকভাবে তেমন কোনো জটিলতা নেই। সবার কাছে দোয়া চেয়েছেন।

মন্ত্রীর সহধর্মিণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদের চারদিন আগেই করোনা শনাক্ত হয়। তিনিও বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন তারা।

এদিকে, করোনা আক্রান্ত হয়ে তিনদিন ধরে বাসায় আইসোলেশনে আছেন মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.