Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে ১৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৭ নভেম্বর, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) ওসমানীর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৪ জন চিকিৎসক রয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শুক্রবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ১৩ জন, সুনামগঞ্জ জেলায় ২ জন এবং মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.