Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে ১৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক  |  ০৮ নভেম্বর, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে শনিবার (৭ নভেম্বর) আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়ারা সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শনিবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে সিলেট জেলার ১৪ জন, সুনামগঞ্জের ১ জন ও মৌলভীবাজারের ৩ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.