Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত মাহমুদুল্লাহ, সাকিবের নেগেটিভ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০২০

সাকিব আল হাসানের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে মাহমুদুল্লাহ রিয়াদের পজিটিভ এসেছে।

শনিবার রাতে সাকিব আল হাসান নিজেই তার করোনা নেগেটিভের তথ্য জানান। মাহমুদুল্লাহ রিয়াদও নিজেই করোনা পজিটিভের তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার বিকেলে নিজ বাসভবনে সাকিব করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন।

করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় ৯ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা রয়েছে সাকিবের।

আগামী ১০ নভেম্বর পিসিএলে খেলতে পাকিস্তান যাওয়ার কথা ছিল মাহমুদুল্লাহ রিয়াদের। করোনা পজিটিভ হওয়ায় এখন তাকে আইসোলেশনে থাকতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.