Sylhet Today 24 PRINT

উপমন্ত্রীসহ ৬ সংসদ সদস্য করোনায় আক্রান্ত

সিলেটটুডে ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য পরিবেশ বন ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহারসহ ৫ সংসদ সদস্য। শনিবার (৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবন স্বাস্থ্যকেন্দ্রে নমুনা পরীক্ষায় তাদের শরীরে কোভিড-১৯ ভাইরাস সনাক্ত করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ পালনে অংশ হিসেবে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বিজ্ঞাপন

সংসদের বিশেষ এই অধিবেশনকে সামনে রেখে অধিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট সকল সংসদ সদস্য, কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকের কোভিড-১৯ পরীক্ষা উদ্যোগ নেওয়া হয়। এতেই তাদের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

নমুনা পরীক্ষার ফলাফলে যাদের কোভিড-১৯ পজিটিভ এসেছে তারা হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং বাগেরহাট-৩ আসনের এমপি বেগম হাবিবুন নাহার, নওগাঁ-২ আসনের এমপি এবং সাবেক হুইপ মো. শহীদুজ্জামান সরকার, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম, পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি এবং তাহমিনা বেগম।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয় সূত্রে জানা যায় বিশেষ অধিবেশনকে সামনে রেখে সকল সংসদ সদস্যের করোনা টেস্ট করানোর নির্দেশনা দেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে নমুনা সংগ্রহ করা হয়।

এদিকে এই ৬ সংসদ সদস্য ছাড়াও দুইজন সাংবাদিক ও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.