Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে ১৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৮ নভেম্বর, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, আজ ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ১২ জন, এবং সুনামগঞ্জ জেলায় ২ জন রয়েছেন।

এরআগে একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়। ফলে দুই ল্যাব মিলিয়ে সিলেটে একদিনে ৩০ জনের করোনা শনাক্ত হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.