Sylhet Today 24 PRINT

বিশ্বে করোনায় আক্রান্ত ৫ কোটি ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০২০

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন পাঁচ কোটির বেশি মানুষ। মারা গেছেন সাড়ে ১২ লাখের বেশি। এছাড়া সুস্থও হয়েছেন প্রায় তিন কোটি ৩০ লাখ মানুষ।

সোমবার (৯ অক্টোবর) জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাঁচ কোটি তিন লাখ ২৭ হাজার ২৫৮ জন এবং মারা গেছেন ১২ লাখ ৫৫ হাজার ৪৯০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন তিন কোটি ২৯ লাখ ৮০ হাজার ৬৪৭ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯৯ লাখ ৬২ হাজার ৯০০ জন এবং মারা গেছেন দুই লাখ ৩৭ হাজার ৫৬৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৮১ হাজার ৪৯১ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৬৪ হাজার ১১৫ জন, মারা গেছেন এক লাখ ৬২ হাজার ৩৯৭ জন এবং সুস্থ হয়েছেন ৫১ লাখ ৪৭ হাজার ১৭২ জন।

বিজ্ঞাপন

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৮৫ লাখ ৫৩ হাজার ৬৫৭ জন, মারা গেছেন এক লাখ ২৬ হাজার ৬১১ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ লাখ ১৭ হাজার ৩৭৩ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৫ হাজার ২৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন নয় লাখ ৬৭ হাজার ৮২৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন আট লাখ ২৪ হাজার ৩৫৫ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৬৬৫ জন, মারা গেছেন ৪ হাজার ৭৪১ জন এবং সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৩৬৯ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.