সিলেটটুডে ডেস্ক | ১২ নভেম্বর, ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৪০ জনে।
এছাড়া, নতুন করে ১ হাজার ৮৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ২৭ হাজার ১৯৮ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।