Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে ২১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৩ নভেম্বর, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেটের ৪ জেলার রোগীই রয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ২১ জনের জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সিলেট জেলায় ১৩ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জের ৩ জন এবং মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.