Sylhet Today 24 PRINT

চব্বিশ ঘন্টায় সিলেটে করোনায় আক্রান্ত ৩৪, সুস্থ ৩৮

নিজস্ব প্রতিবেদক |  ১৪ নভেম্বর, ২০২০

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৩৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৩৮ জন। আর এ সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস (কোভিড-১৯) রোগে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শনিবার (১৪ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে নতুন শনাক্ত ৩৪ জনের মধ্যে ২৮ জন রোগীই সিলেট জেলায় বাসিন্দা। আর বাকি ৬ জনের সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা শনাক্ত হয়।

এছাড়া একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ৩৮ জন রোগীর মধ্যে ৩৭ জনই সিলেট জেলার বাসিন্দা। অন্যজন বিভাগের হবিগঞ্জ জেলায়। আর গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৪ হাজার ১৪৩ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৮ হাজার ৩৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪৩৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৬৬ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৫৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১২ হাজার ৮৫৩ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৩৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.