Sylhet Today 24 PRINT

জেমি ডের করোনা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০২০

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত শুক্রবার নেপালের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচের প্রস্তুতির মধ্যেই এসেছে এই দুঃসংবাদ।

জানা যাচ্ছে, প্রথম ম্যাচের পর তার কোভিড পরীক্ষা করা হয়, সেটিরই ফল এসেছে পজিটিভ। আপাতত তিনি আইসোলেশনে রয়েছেন।

জেমি ডে তার করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করে বলছেন, ‘আমি মনে করেছিলাম, ঠান্ডা লেগেছে আমার। কিন্তু পরীক্ষা করে দেখা গেল করোনা পজিটিভ। আমার মনে হয় আরেকটি পরীক্ষা করাতে হবে।’

গত মার্চে বাংলাদেশে করোনার প্রাদুর্ভাবের পর তিনি নিজ দেশে ফিরে গিয়েছিলেন। সাত মাস পর তিনি ফিরে এসেছিলেন নেপালের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজকে সামনে রেখে। শুক্রবার প্রথম ম্যাচে নেপালকে ২-০ গোলে হারানো বাংলাদেশ দলের অপেক্ষা এখন ১৭ নভেম্বরের ম্যাচ জয়ের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.