Sylhet Today 24 PRINT

সিলেটের দুই ল্যাবে ৩৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৭ নভেম্বর, ২০২০

সিলেটের দুটি ল্যাবে সোমবার (১৬ নভেম্বর) ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এরধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৩ জনের ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৩ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সোমবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৬, সুনামগঞ্জ জেলার ১, হবিগঞ্জ ১ জন এবং মৌলভীবাজার জেলায় ৫ জন করে রয়েছেন বলেও জানান তিনি।

অপরদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, সোমবার শাবির ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৫ জন, সুনামগঞ্জের ৪ জন হবিগঞ্জ জেলার ১ জন এবং মৌলভীবাজার জেলার ৩ জন রয়েছেন বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.