Sylhet Today 24 PRINT

চতুর্থ পরীক্ষার ফলাফলে স্বরাষ্ট্রমন্ত্রী করোনা নেগেটিভ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০২০

চতুর্থ পরীক্ষার ফলাফলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের করোনা নেগেটিভ এসেছে। মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৪ নভেম্বর সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) প্রথম টেস্টে মন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। পরদিন ১৫ নভেম্বর রোববার রাজারবাগ সম্মিলিত পুলিশ হাসপাতালে করোনা পরীক্ষার ফল দু’জনেরই নেগেটিভ আসে। এর পরদিন ১৬ নভেম্বর রাজধানীর ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকের তৃতীয় দফায় মন্ত্রীর নেগেটিভ আসে। মঙ্গলবার চতুর্থ দফায় আইইডিসিআরে মন্ত্রীর নেগেটিভ ফল এসেছে।

মন্ত্রী এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব সুস্থ আছেন। তাদের শরীরে করোনার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন অপু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.